,

বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা

news-image

অনলাইন ডেস্ক : দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আগামীকাল ও পরশু বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়। বাড়তি পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়, এ সময় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

গতকাল সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে ১০৫ মিলিমিটার। এ ছাড়া এ সময়ের মধ্যে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে খুলনায় ৮৩, গোপালগঞ্জে ৭৫, রাঙামাটিতে ৭৩, চট্টগ্রাম ও টাঙ্গাইলে ৭১, হাতিয়ায় ৫৩ এবং যশোরে ৫২ মিলিমিটার। এই ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১২ মিলিমিটার।

গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাদারীপুরে ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এ দিন ঢাকায় সর্বোচ্চ ২৭ দশমিক ৯ ও সর্বনিম্ন ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিনপটিক অবস্থায় বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে