,

কিশোরগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে এক কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ জিনু মিয়া (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল।

জিনু মিয়া করিমগঞ্জ উপজেলার গাঙ্গাইল পাঠানপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদক দ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এর সত্যতা পাওয়ায় রবিবার সন্ধ্যা ৭টায় গাঙ্গাইল এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এসময় জিনু মিয়াকে এক কেজি ৪০০ গ্রাম গাঁজা ও একটি মোবইল ফোনসহ গ্রেফতার করা হয়।
র‌্যাবের কোম্পানি কমান্ডার উপপরিচালক লেফ. কমান্ডার বিএন এম. শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিনু মিয়া দীর্ঘদিন যাবত মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে করিমগঞ্জ থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, তিনি গত বছর ১২ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে গ্রেফতার হয়ে হাজতবাস করেছেন বলেও র‌্যাব জানায়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য