,

সেনাবাহিনীকে পেশাদারী উৎকর্ষতায় মনোযোগ দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের আধুনিক নিরাপত্তা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে সর্বোচ্চ পেশাদারী দক্ষতা ও উৎকর্ষতা অর্জনে মনোযোগী হওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার গণভবন থেকে ভার্চুয়ালি সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ৫১ এমএলআরএস রেজিমেন্টে টাইগার মালটিপল লঞ্চ রকেট মিসাইল সিস্টেম (এমএলআরএমএস) সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

টাইগার এমএলআরএমএস অন্যান্য আর্টিলারি সিস্টেমের তুলনায় কম সময়ে একই সাথে দূরবর্তী একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর বিদ্যমান সক্ষমতা আরো বৃদ্ধি করতে এটি একটি নতুন মাত্রা যোগ করবে।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি এই আধুনিক পদ্ধতি (এমএলআরএমএস) বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সেনা সদস্যদের মানসিক শক্তি ও আত্মবিশ্বাসও বৃদ্ধি করবে।’

শেখ হাসিনা বলেন, ‘আমি বিশ্বাস করি- বাংলাদেশ সেনাবাহিনী অতীতের সাফল্য অব্যাহত রেখে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যে কোন ধরনের দুর্যোগ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকবে।’

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সাভার সেনানিবাস প্রান্তে যুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এ সময় টাইগার এমএলআরএস সম্পর্কে একটি অডিও-ভিজ্যুয়াল তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য