,

জামিন মেলেনি নাসিরের ৩ নারী সহযোগীর

news-image

নিজস্ব প্রতিবেদক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের ৩ নারী সহযোগীর জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত। আসামিরা হলেন- নাজমা আমিন বৃষ্টি (২৪), লিপি আক্তার (১৮) ও সুমি আক্তার (১৯)।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই আদেশ দেন।

এদিন আসামিদের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী মুহাম্মদ জুয়েল। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন বিমানবন্দর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মাহমুদুর রহমান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে দেন।

এর আগে গত ১৯ জুন আসামিদের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।

প্রসঙ্গত, গত ৯ জুন রাতে ঢাকা বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ৬ জনের বিরুদ্ধে ১৪ জুন দুপুরে সাভার থানায় মামলা করেন পরীমনি।

মামলার পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান জোনাল টিমের সদস্যরা। ওই দিন রাতেই নাসিরকে ওই ৩ নারীসহ উত্তরা-১ নম্বর সেক্টরে অমির বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। অভিযানকালে ওই বাসা থেকে ৪ বোতল বিদেশি মদ, ৮ বোতল তরল সোডা, ৩ ক্যান তরল সোডা ও এক হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পরে ডিবির গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মানিক কুমার শিকদার বাদী হয়ে বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য