মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জেমিসনে বিধ্বস্ত ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম ইনিংসে স্বল্প রানে ভারতকে আটকে দিয়েছে নিউজিল্যান্ড। চরম ব্যাটিং ব্যর্থতায় কাইল জেমিসনের কাছে বিধ্বস্ত হয়েছে ভারতে লম্বা ব্যাটিং লাইনআপ। প্রথম দিনে তিন উইকেট হারিয়ে ১৪৬ রান করা ভারত এই দিন প্রথম দুই সেশনেই সবকয়টি উইকেট হারিয়ে ২১৭ রান থামে বিরাট কোহলিরা।

আজ রোববার ইংল্যান্ডের সাউদাম্পটনের এজবাস্টনে দ্বিতীয় দিনের শুরুটা ব্যাট করতে আসেন ৪৪ রান নিয়ে কোহলি এবং ২৯ রান নিয়ে ক্রিজে থাকা রাহানে। দিনের শুরুটা ভালো হয়নি ভারতের। মাত্র তিন রান তুলতেই জেমিসনের লেগ বিফোরের ফাঁদে পড়েন কোহলি। ৪৪ রানেই ফিরতে হয় ভারতীয় অধিনায়ককে।

উইকেটের অপর প্রান্তে থাকা আজিঙ্কা রাহানেও ইনিংস খুব একটা বড় করতে পারেননি। আগের দিনের সঙ্গে ২০ রান যোগ করে ৪৯ রানে ওয়াগনারের শিকার হন তিনি। ভারতের মিডল অর্ডারের ভরসা রিশাভ পান্তকে দাঁড়ানোর সময় দেয়নি কিউই পেসার জেমিসন। মাত্র চার রান করে ফেরেন পান্ত।

প্রথম সেশনের বিরতির আগে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা মিলে জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু ২৩ রানের জুটি গড়ার পরই অশ্বিনকে ফেরান টিম সাউদি। ২২ রান করে ফেরেন এই অলরাউন্ডার। শেষের দিকে কেউই দুই অঙ্‌ক ছুতে পারেনি। ২১৭ রানে সবকয়টি উইকেট হারিয়ে থামে ভারতে ইনিংসের গতি। কিউইদের হয়ে একাই পাঁচ উইকেট নেন জেমিসন।

এ জাতীয় আরও খবর

সানি লিওনের যে ছবি নিয়ে তোলপাড় নেটদুনিয়ায়

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৯ জেলের মৃত্যু, তল্লাশি অভিযান চলছে

দুদিন পর রোদ, স্বস্তির নিশ্বাস ঢাকাবাসীর

ঘি খেলে কি কোলেস্টেরল বাড়ে?

মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি

বিদেশি লিগ থেকে নাম সরিয়ে নিলেন লিটন

সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

রাজস্ব আদায়ে খাতভিত্তিক ঘাটতির কারণ খুঁজছে এনবিআর

আরও কমলো সোনার দাম

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা