,

আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কসবায় স্বপ্নের ঠিকানা পেলেন ২০০ পরিবার

news-image

কসবা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রোববার সকাল ১১টায় সরকারের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন-গৃহহীন ২০০ পরিবারকে জমির মালিকানা দলিল ও গৃহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী হস্তান্তর করেন। এ উপলক্ষে কসবা উপজেলা প্রশাসন জেলা পরিষদ মিলনায়তনে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-আহ্বায়ক এম জি হাক্কানী, রুহুল আমিন ভূঁইয়া বকুল, সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান প্রমুখ।

সরকারের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কসবায় গৃহহীন, হতদরিদ্র ১ হাজার ৮৬৭ পরিবারকে জমি ও গৃহ প্রদানের জন্য নির্বাচন করা হয়। তন্মধ্যে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উপজেলার বায়েক, গোপীনাথপুর, কুটি ও বাদৈর ইউনিয়নের ভূমিহীন ২ শত পরিবারের মাঝে স্বপ্নের এই বাড়িগুলো হস্তান্তর করেন। ওই প্রকল্পে প্রতিটি ভূমিহীন পরিবারকে ২ শতাংশ ভূমির উপর ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে একটি সেমি পাকা ঘর নির্মাণ করে মালিকানা দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

কসবা উপজেলার ভূমিহীন-গৃহহীন সুবিধাভোগীদের মাঝে অনুষ্ঠানে উপজেলার খাদিজা বেগম, সফিক মিয়া, মো. রনি, রুবেল, বাশার মিয়া, আয়চান বেগম, সীমা বেগম প্রমুখ উপস্থিত থেকে জমির মালিকানা দলিল ও গৃহ আনুষ্ঠানিকভাবে বুঝে পান।

বায়েক ইউনিয়নের গোপীনগর গ্রামের ভূমিহীন-গৃহহীন বৃদ্ধা আয়চান বেগম (৭২) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। নামাজ আদায় করে আল্লাহর নিকট প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন বলে তিনি জানান।
 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে