,

যমুনায় জেলের জালে ৪৭ কেজির বাঘাইড়!

news-image

পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলার ঢালারচর এলাকায় যমুনা নদীতে জেলের জালে ৪৭ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে বাঘাইড় মাছটি পাশের জেলা রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে নিয়ে ৫৯ হাজার ১২৫ টাকায় বিক্রি করা হয়েছে। রবিবার (২০ জুন) সকালে পাবনার বেড়া উপজেলার ঢালারচর এলাকায় যমুনা নদীতে কালিদাস হালদারের জালে মাছটি ধরা পড়ে।

কালিদাস হালদার মাছটি পাওয়ার পরে সকালে মাছটি বিক্রির উদ্দেশ্য নদী পাড়ি দিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের বাইপাস সড়কের পাশে অবস্থিত দেলোয়ার হোসেনের মাছের আড়তে নিয়ে যায়। সেখানে খোলামেলা দরদামের মাধ্যমে সর্বোচ্চ দাম দিয়ে মৎস্য ব্যবসায়ী নূরু শেখ মাছটি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ৫৯ হাজার ১২৫ টাকা দিয়ে মাছটি কিনে নেন। এ সময় মাছটি দেখতে সেখানে উৎসুক জনতা ভিড় করে।

কাজীরহাট ঘাট এলাকার ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, শুনেছি মাছটি পাওয়ার পর পরই ওই জেলে নৌকা যোগে দৌলতদিয়া ঘাটে গিয়ে বিক্রি করেছেন। সেখানকার নুরু শেখ মাছটি কিনে তিনি আবার ঢাকায় পাঠিয়ে দিয়েছেন।
কাজীরহাট ঘাট এলাকার রুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন বর্ষা মৌসুমে নতুন পানির সাথে এই এলাকায় বিভিন্ন প্রকার মাছ ধরা পড়ছে।

ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ব্যাপারী বলেন, ঢালারচরের এক পাশে যমুনা ও আরেক পাশে পদ্মা নদী হওয়ায় এই এলাকার অধিকাংশ লোকজন মাছ ধরার কাজ করেন। আর এখন বর্ষা মৌসুমের শুরুতে প্রায় প্রতিদিনই জেলেদের জালে বা বরশিতে বড় বড় আকারের আইর, বাঘাইর, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য