,

নিখোঁজের ১৪ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরে নিখোঁজের ১৪ দিন পর জেলা সিএনজি মালিক সমিতির কোষাধ্যক্ষ মানিক সরকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে রামাইগাছি এলাকায় একটি রাস্তার পাশের ঘাসের জমি থেকে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর লাশ উদ্ধার করে মর্গে নেওয়া হয়।

নিহতের স্ত্রী মনিরা বেগম জানান, গত ৬ জুন দোকানে যাওয়ার পর মানিককে তিনি ফোন করেন। তিনি রামাইগাছি এলাকায় একজনের সঙ্গে দেখা করতে গেছেন বলে উল্লেখ করেন। ওই ফোন কলের পর থেকেই মানিক নিখোঁজ ছিলেন।

মানিক সিএনজি ব্যবসায়ী ও নাটোর জেলা সিএনজি মালিক সমিতির কোষাধ্যক্ষ। এছাড়া শহরের ভবানীগঞ্জ মোড়ে তার একটি গদিঘর আছে।
নিখোঁজের দিন বাড়ি না ফিরলে ৭ জুন নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি করেন মনিরা বেগম। স্বামীর খোঁজে ফেসবুকেও পোস্ট দেন তিনি। পরে রবিবার ঘাস কাটতে গিয়ে স্থানীয়রা রাস্তার পাশের ঘাসের জমিতে অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ সময় পরিবারের সদস্যরা মানিককে শনাক্ত করে।

নাটোর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেছেন, তদন্ত করে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য