শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আম চাষিদের প্রতি সহানুভূতি দেখিয়ে কঠোর লকডাউন দেওয়া হয়নি: খাদ্যমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : আম চাষিদের প্রতি সহানুভূতির কারণে কঠোর লকডাউন দেওয়া হয়নি উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, আম ক্রেতা ও বিক্রেতাদের অবশ্যই মাস্ক পরতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

‘করোনা পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ সম্পর্কে পোরশা, নিয়ামতপুর ও সাপাহার উপজেলার নেতৃস্থানীয়দের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নওগাঁ সীমান্তবর্তী এলাকা হওয়ায় করোনার প্রকোপ বেড়েছে। প্রশাসন করোনা মোকাবিলায় বিধিনিষেধ জারি করলেও জনসাধারণ সঠিকভাবে তা মানছেন না, অনেকই মাস্ক পরছেন না। ফলে দ্রুত সংক্রমণ বাড়ছে। করোনার লক্ষণ দেখা দিলে অবহেলা না করে পরীক্ষা করতে হবে, প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে। কোনো ধরনের অবহেলা বড় বিপদ ডেকে আনতে পারে।
আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় বিপদে দেশের মানুষের পাশে দাঁড়ায় উল্লেখ করে প্রতিটি গ্রামে সচেতনতা বৃদ্ধির জন্য স্বেচ্ছাসেবক টিম প্রস্তুত করার নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানে পোরশা, নিয়ামতপুর ও সাপাহার উপজেলার নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা