বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্হানে   বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুএসহ ৩ জনের মৃত্যু  

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল আহাদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে জেলা শহরের ভাদুঘরে একটি ওয়ার্কসপে ওয়াল্ডিংয়ের কাজ করতে গিয়ে এই ঘটনা ঘটে। আহাদ পৌর এলাকার চান্ডারখিলের দ্বীন ইসলামের ছেলে। পরে আহাদকে উদ্ধার করে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এর আগে জেলার  কসবায় বিদুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তারা হলেন, ওই এলাকার গোলাম মাওলা (৩৫) ও তার ছেলে জুবায়ের (৭)। এ ঘটনায় গুরুতর আহত গোলাম মাওলার স্ত্রী শামসুন্নাহারকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্হানীয়রা জানান,  ফ্রিজ রাখার জন্য সকালে ঘরের অন্যান্য মালামাল সরিয়ে জায়গা খালি করছিলেন গোলাম মাওলা ও তার স্ত্রী-সন্তান। এ সময় ঘরের একটি স্টিলের আলমিরাতে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়লে বিদ্যুতায়িত হন গোলাম মাওলা ও তার স্ত্রী এবং ছেলে। এতে ঘটনাস্থলেই মারা যান গোলাম মাওলা ও তার ছেলে জুবায়ের। কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কারণ খুঁজছে চসিক

বিদেশি ভাষা শিক্ষায় ল্যাংগুয়েজ ল্যাব স্থাপনের উদ্যোগ

ষড়যন্ত্র পেরিয়ে জনগণের ভোটে সংসদে এসেছি: সরোয়ার আলমগীর