,

করোনায় কুষ্টিয়ায় সর্বোচ্চ ৯ জনের মৃত্যু

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলার খোকসা উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এক কলেজ শিক্ষক মারা গেছেন।

শনিবার (১৯ জুন) সকাল ৮টা থেকে রোববার (২০ জুন) সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যু।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. তাপস কুমার সরকার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত
করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩০ দশমিক ৫৪ শতাংশ।

জেলায় সার্বিক করোনা পরিস্থিতির ক্রমাবনতি ঘটায় ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার রাতে হাসপাতালের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান ডা. তাপস কুমার সরকার।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, ‘বর্তমান উদ্বেগজনক পরিস্থিতিতে আমরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে শুধুমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছি।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য