,

ভারতে ৬০ হাজারের নিচে নামল শনাক্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ধীরে ধীরে করোনা পরিস্থিতি উন্নতি হচ্ছে। দীর্ঘ ৮১ দিন পর ৬০ হাজারের নিচে নেমেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এই সময়ে শনাক্ত হয়েছেন ৫৮ হাজার ৪১৯ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯৮ লাখ ৮১ হাজার ৯৬৫ জনে।

দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৭৬ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৮৬ হাজার ৭১৩ জনে। রোববার ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হয়েছে ৭ লাখ ২৯ হাজার ২৪৩ জন। সেই সঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ের শক্তি যোগাচ্ছেন করোনা জয়ীরা।

পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় সেখানে করোনামুক্ত হয়েছেন ৮৭ হাজার ৬১৯ জন। এখন পর্যন্ত দেশটিতে ২ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ৯ জন করোনামুক্ত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য