,

পর্তুগালকে হারাল জার্মানি

news-image

অনলাইন ডেস্ক : মিউনিখে ঘরের মাঠে পর্তুগালকে ৪-২ গোলে হারিয়ে ইউরোতে নিজেদের টিকিয়ে রাখলো জোয়াকিম লোর শিষ্যরা। শনিবার রাতে ইউরোতে হাইভোল্টেজ ম্যাচে জার্মানির মুখোমুখি হয় ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি লড়াইয়ে নামে ইউরোপের দুই পরাশক্তি। খেলা শুরুর ১৫ মিনিটের মাথায় পর্তুগালকে প্রথম লিড এনে দেন রোনালদো। এর আগে ৪বারের বিশ্বকাপজয়ী জার্মানির বিপক্ষে রোনালদো খেলেছেন ৪টি ম্যাচ। এই প্রথম গোলের দেখা পেলেন তিনি।

এরপর প্রথমার্ধের ৩৫ ও ৩৯ মিনিটে ২টি আত্মঘাতী গোল হজম করে বসে পর্তুগাল। দ্বিতীয়ার্ধে মাত্র ১০ মিনিটের ব্যবধানে আরও ২ গোল করে দলের জয় নিশ্চিত করেন হাভার্টজ ও গোজেনস। ১৮তম মিনিটে ম্যাট হামেলসের পাস থেকে গোসেনের নেওয়া জোরালো শট ঠেকান পেত্রিসিও। চার মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল পর্তুগালেরও।

সিলভার ক্রস থেকে ভালো হেড নিয়েছিলেন রুবেন দিয়াস। কিন্তু অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। ৩৫তম মিনিটে এই দিয়াসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে জার্মানরা। পরে ৬৭ মিনিটে রোনালদোর পাস থেকে ১টি গোল করে হারের ব্যবধান কমান পর্তুগালের দিয়েগো হোতা।

ম্যাচের শেষ দিকে ব্যবধান কমাতে ভালো চাপ সৃষ্টি করে পর্তুগাল। কিন্তু গোলের দেখা মিলেনি। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় বর্তমান চ্যাম্পিয়নদের। নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে হারের পর এই ম্যাচটা জার্মানির জন্য ছিলো প্রত্যাবর্তনের।

২৫ বছর আগে সবশেষ ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছিল জার্মানরা। এরপর ২০০৮ সালে একবারই ফাইনাল খেলতে পেরেছিল তারা। এবার আবারো ট্রফির খোঁজে তারা।

 

এ জাতীয় আরও খবর

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা

দিল্লিতে বিমান থেকেই আটক সিজেপি প্রতিষ্ঠাতা দীপকে

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহায়তা দেবে সরকার

শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

যন্তর মন্তরে যেতে বাধা, দিল্লির বিভিন্ন স্থানে বিক্ষোভ

৩৪৬ রানেই থামল বাংলাদেশের ইনিংস

নেতারা আটক, তবুও আন্দোলন চালানোর ঘোষণা সিজেপির

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে