,

নতুন প্রেমে মজেছেন শ্রাবন্তী, প্রেমিককে মেনে নিল পরিবার

news-image

অনলাইন ডেস্ক : নতুন প্রেমে মজেছেন ভারতীয় বাংলা ছবির নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যবসায়ী প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর জন্মদিনকে নানাভাবে সাজিয়েছিলেন অভিনেত্রী। শুধু হিরে বসানো প্ল্যাটিনাম আংটি দিয়ে প্রেমিককে চমকে দেওয়া নয়, নিজের বাড়িতে পরিবার নিয়ে প্রেমিকের জন্মদিন উদযাপন করেছিলেন তিনি।

ছবিতে দেখা যাচ্ছে শ্রাবন্তীর বাড়িতে কালো পাঞ্জাবি পরে অভিরূপ কেক কেটেছেন। পাশে আছেন শ্রাবন্তী। তার পোশাকের রঙও কালো। ছোট ঝুলের জামা পরেছিলেন তিনি। শ্রাবন্তীর বোন স্মিতা চট্টোপাধ্যায়কে কেক খাওয়াচ্ছেন অভিরূপ। ছবিতে শ্রাবন্তীর বাঁ পাশে আছেন তার মা। পরিবারে খুশির হাওয়া। এই ছবি থেকে স্পষ্ট অভিরূপকে আনন্দের সঙ্গে গ্রহণ করেছে শ্রাবন্তীর পরিবার।

নতুন সম্পর্ককে প্রকাশ্যে আনছেন শ্রাবন্তী-অভিরূপ। শ্রাবন্তীর দেওয়া আংটির ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিরূপ লিখেছিলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে পাওয়া…ধন্যবাদ।’
শ্রাবন্তীর ফোটোশ্যুটের ছবির নিচেও অভিরূপ লিখেছেন ‘ম্যাজিকাল।’ শ্রাবন্তী সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নতুন প্রেম নিয়ে কোনও পোস্ট না করলেও ধীরে ধীরে অভিরূপ তার নতুন প্রেমের কথা প্রকাশ করছেন।

সূত্র: আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য