,

নেশাগ্রস্ত ছেলেকে বেঁধে কাদায় ফেলে গেলেন বাবা

news-image

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় শাওন (১৮) নামে এক নেশাগ্রস্ত ছেলেকে রশি দিয়ে বেঁধে বৃষ্টি ভেজা কর্দমাক্ত স্থানে ফেলে গেছেন বাবা উনুচ হাওলাদার।

শনিবার সকালে উপজেলার মহিপুর সদর ইউনিয়নের স্লুইজগেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে এলাকার লোকজন শাওনের হাত পা বাঁধা রশি খুলে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহিপুর সদর ইউনিয়নের বাসিন্দা ইউনুচ হাওলাদারের ছেলে মাদকাসক্ত শাওন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে। সন্তানের অপকর্মের খেসারত দিতে হয়েছে বাবাকে। তাই বাধ্য হয়ে তিনি ছেলের হাত পা বেঁধে এমন শাস্তি দিয়েছেন।
মাদকাসক্ত শাওনের পিতা ইউনুচ হাওলাদার বলেন, ছেলের অন্যায় আচরণে অতিষ্ঠ হয়ে রশি দিয়ে বেঁধে রেখে গিয়েছিলাম। এর আগেও ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য জামাল হাওলাদার সাংবাদিকদের কাছে সত্যতা স্বীকার করে বলেন, এই ছেলেটি মাদকাসক্ত ও অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত। প্রায়ই আমার কাছে ওর বাবা নালিশ করেছে।

মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য