,

টঙ্গীতে লরিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

news-image

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে লরির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকাল পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম শারমিন আক্তার (৩৯)। সে ফেনী জেলার পশুরাম থানার গুথুমা গ্রামের ইলিয়াস মোরশেদের স্ত্রী।

গাজীপুর মহানগরীর বাসান এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। এ ঘটনায় লরি চালক রাজিব ও লরিটি আটকসহ নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার বিকালে মোটরসাইকেল যোগে স্বামীর সঙ্গে গাজীপুরের ভাড়া বাসায় যাচ্ছিলেন শারমিন। তাদের মোটরসাইকেলটি টঙ্গীর কলেজ গেইট এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি লরি সজোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই নারী আরোহী। পরে স্থানীয়রা আহত অবস্থায় স্বামী ইলিয়াসকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এ ব্যাপারে পশ্চিম থানার ওসি শাহ-আলমের সাথে যোগাযোগ করলে নিহতের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন এবং এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য