,

রবিবার থেকে নিম্ন আদালতে স্বাভাবিক বিচারকাজ

news-image

নিজস্ব প্রতিবেদক : রবিবার থেকে স্বাভাবিক হচ্ছে নিম্ন আদালতের বিচারকাজ। বিচারকাজ চলবে শারীরিক উপস্থিতিতে। তবে করোনার বিস্তার রোধে যেসব জেলায় স্থানীয় প্রশাসনের বিধিনিষেধ চলছে সেখানে ভার্চুয়ালি জামিন ও জরুরি বিষয়ে শুনানি করা যাবে।

শনিবার রাতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অনুমোদনক্রমে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। করোনা সুরক্ষা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে এসব আদালতে বিচারকাজ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

করোনা ভাইরাসের সংক্রমণ বৃৃদ্ধির ফলে দ্বিতীয় দফায় লকডাউন শুরুর পর দুই মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল অধস্তন আদালতে স্বাভাবিক বিচারকাজ।
এর আগে ১৭ জুন হাই কোর্ট বিভাগে ভার্চুয়ালি ৫৩টি বেঞ্চ গঠন করে সব ধরনের মামলার বিচারকাজ শুরুর ঘোষণা দেয় সুপ্রিম কোর্ট। রবিবার থেকে হাই কোর্ট বিভাগে ওই বেঞ্চগুলোতে বিচারকাজ শুরু হবে। এছাড়া গত ১ জুন থেকে সপ্তাহের সব কার্যদিবসে ভার্চুয়ালি আপিল বিভাগে বিচারকাজ শুরু হয়।

দ্বিতীয় দফা করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৪ এপ্রিল পৃথক বিজ্ঞপ্তিতে সীমিত পরিসরে ভার্চুয়ালি উচ্চ ও অধস্তন আদালতে শুধুমাত্র জামিনসহ জরুরি বিষয়ে শুনানি গ্রহণের ঘোষণা দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। স্বাভাবিক বিচারকাজ বন্ধ থাকায় মামলার জট বাড়ার পাশাপাশি বিচারপ্রার্থীদের ভোগান্তি ও হয়রানিও চরমে পৌছে।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানান, রবিবার থেকে সুপ্রিম কোর্টের দুই বিভাগে (আপিল ও হাইকোর্ট) ভার্চুয়ালি এবং অধস্তন আদালতে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের