,

ফাইজার-মডার্নার ভ্যাকসিন শুক্রাণুর সংখ্যা কমায় না

news-image

করোনা ভাইরাসের ভ্যাকসিন স্পার্ম কাউন্ট কমিয়ে দেয় বা ধ্বংস করে শুক্রাণু। ফলে শরীরের শুক্রাণুর সংখ্যা কমে যায়। এমন জল্পনা চলে আসছে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ফাইজার-মডার্নার মতো সজঘঅ ভ্যাকসিন নিলে শুক্রাণুর সংখ্যা যেমন কমে না, তেমনি পরিবর্তন হয় না গুণগত মানেরও।

ইউনিভার্সিটি অব মিয়ামির গবেষকরা সুস্বাস্থ্যের অধিকারী ১৮-৫০ বছর বয়সী ৪৫ জন স্বেচ্ছাসেবকের ওপর পরীক্ষা চালান। তাদের প্রথম ডোজ ভ্যাকসিন গ্রহণের আগে থেকে শুরু করে দ্বিতীয় ডোজ গ্রহণের ৭০ দিন পর পর্যন্ত শুক্রাণুর মান পর্যবেক্ষণ করে দেখেছে সজঘঅ ভ্যাকসিন নেওয়ার পর তাদের শুক্রাণুর বলার মতো কোনো পরিবর্তন হয়নি।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গবেষক ডা. রঞ্জিত রামসামি বলেছেন, ওই ভ্যাকসিনগুলো সজঘঅ ধারণ করে, সরাসরি ভাইরাস নয়। এসব ভ্যাকসিন শুক্রাণুর প্যারামিটারগুলোকে প্রভাবিত করে এমন আশঙ্কা কম।

চিকিৎসকরা বলছেন, গবেষণায় এ ফল আসার পর সজঘঅ ভ্যাকসিন নিলে শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে- এই শঙ্কায় ভ্যাকসিন নিতে নিরুৎসাহিত ব্যক্তিরা এখন স্বস্তি ফিরে পাবেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য