,

প্রতিদিন দুই ঘণ্টা টেলিভিশন দেখতে পারবেন কারাবন্দীরা

news-image

অনলাইন ডেস্ক : সরকারের অনুমতিক্রমে দেশের সব কেন্দ্রীয় ও জেলা কারাগারের বন্দিদের বিনোদনের জন্য টেলিভিশনের ব্যবস্থা করছে কারা কর্তৃপক্ষ। এখন থেকে তারা প্রতিদিন দুই ঘণ্টা করে দেখতে পারবেন টেলিভিশন। বিষয়টি নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন।

জানা গেছে, গত ৬ জুন কারা অধিদপ্তর থেকে বন্দিদের চিত্তবিনোদনের অংশ হিসেবে টিভি সেট কেনার জন্য একটি নির্দেশনা পাঠানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিচালক কর্নেল মো. আবরার হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি দেশের সব কারা উপমহাপরিদর্শক, প্রতিটি কেন্দ্রীয় ও জেলা কারাগারের সিনিয়র জেল সুপার-জেল সুপারের কাছে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, কারাগারের নিজস্ব অর্থায়নে টেলিভিশন কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই বন্দিদের বিনোদনের জন্য টেলিভিশন কেনা হবে।
কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন বলেন, বন্দিদের যে কল্যাণ ফান্ড আছে সেখান থেকে টেলিভিশন কিনে দেওয়ার কথা বলেছি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য