,

ঢাকার করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ঢাকার করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ শনিবার সকালে রাজধানীর কড়াইল বস্তি এলাকায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণের সময় এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকাতে সংত্রমণ রেট এখন ১৩ থেকে ১৪ শতাংশ স্থানীয়ভাবে। যেখানে ৭০ থেকে ৭১ শতাংশ ছিল চাঁপাইনবাবগঞ্জে সেটা কমে এসেছে। সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংক্রমণ বেশি আসছে সীমান্ত এলাকাগুলো থেকে। সেখান থেকে মানে ওই এলাকাগুলোকে যদি নিরাপদ রাখতে পারি তাহলে আমরা ঢাকাকেও নিরাপদ রাখতে পারব। তবে হ্যাঁ, ঢাকায় যেহেতু বেড়ে যাচ্ছে, সেটা বিবেচনায় রাখা হয়েছে। আমরা পর্যবেক্ষণ করছি, কী করা যায়।
অফিস সময়টা নিয়ে তিনি বলেন, অফিস খোলার নির্দেশনা দেওয়া হলেও স্বাস্থ্যবিধি মানার বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করবেন অফিস প্রধানরা। অফিস সময় নিয়ে কিন্তু আমরা বলিনি যে কতক্ষণ করতে হবে, অফিসপ্রধান যিনি থাকবেন তিনি তা বিবেচনা করবেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য