,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত,আহত ১০ 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ট্রাকে করে নেএকোণা থেকে চট্রগ্রামে মাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা বাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। নিহত বৃদ্ধা হলেন খোদেজা বেগম (৬৫), সে নেএকোণা জেলার মোহনগঞ্জ এলাকার বাসিন্দা।
পুলিশ ও আহতরা জানান, চট্টগ্রামের মাইজভান্ডারি যাওয়ার জন্য  খরচ বাঁচাতে শুক্রবার ট্রাক ভাড়া করে ৪০ জন মাইজভান্ডারির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কসবার মনকাশাইর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক বৃদ্ধা নিহত এবং আরও ১০ জন আহত হন। আহতদেন উদ্ধার করে জেলা সদর হাসপাতাল ও কসবা উপজেলা  স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, নিহত বৃদ্ধার মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা আছে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য