,

পেরুতে বাস উল্টে ১৩০০ ফুট খাদে, ২৭ জনের প্রাণহানি

news-image

পেরুতে মাইন শ্রমিকদের বহনকারী একটি বাস উল্টে এক হাজার ৩০০ ফুট খাদে পড়ে ২৭ জন শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায আহত হয়েছেন আরো ১৩ জন। শুক্রবার দেশটির লুকানা প্রদেশে ওই দুর্ঘটনা ঘটে।জানা যায়, ওই শ্রমিকদের বহনকারী বাসটি পাল্লানকাটা স্বর্ণের খনি থেকে আরেকুইপা শহরে দিকে যাচ্ছিল।

স্থানীয় ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তা হুগো মেজা বলেন, লুকানার পাহাড়ি রাস্তায় এই দুর্ঘটনার ফলে আহত ও নিহতরা বিভিন্ন দিকে ছিটকে পড়ে। এই দুর্ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন।

লন্ডনভিত্তিক হকশিল্ড মাইনিং প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বলেন, ‘আমরা এমন মর্মান্তিক দুর্ঘটনার খবরে শোকাচ্ছন্ন। আমরা ইতোমধ্যেই ঘটনা তদন্তের ব্যবস্থা নিয়েছি। তবে ঘটনায় শিকার ব্যক্তি এবং তাদের পরিবারকে সহায়তা করাই এখন আমাদের প্রাথমিক কর্তব্য।’তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ জানাতে পারেনি পুলিশ।

 

সূত্র : ইউএনবি

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য