,

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীকে আঘাত করে  হত্যা, স্বামী গ্রেফতার 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জ ইউনিয়নের নিখলী গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে লোহার শাফল দিয়ে মাথায় আঘাত করে হত্যার মামলার আসামী হানিফ মিয়া(৬৫) কে গ্রেফতার করে  পুলিশ। শুক্রবার বেলা ১১ টার দিকে পুলিশ তাকে বাঞ্ছারামপুর এলাকা হতে গ্রেফতার করেন। এর আগে মাকে হত্যার দায়ে বড় ছেলে আবুল বশর বাদী হয়ে বাবার বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।
জানা যায়, গত বুধবার নিখলি গ্রামের হানিফ মিয়া (৬৫) পারিবারিক কলহের জেরে তার স্ত্রী মর্জিনা বেগমকে (৫৫) শাবল দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় মর্জিনা বেগমকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেন, বড় ছেলের দায়ের করা হত্যা মামলার আসামী হানিফ মিয়াকে গ্রেফতার করে জেলা বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। আদালতে ১৬৪ ধারা জবাবন্দিতে সে তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য