,

অটো পাস মূর্খ জাতিতে পরিণত করবে: জি এম কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক :অটো পাস, অটো প্রমোশন শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, জ্ঞান অর্জনের ধারায় কোনো শর্টকাট পদ্ধতি নেই। সার্টিফিকেট–সর্বস্ব শিক্ষা আমাদের মূর্খ জাতিতে পরিণত করবে।

আজ শুক্রবার এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এসব কথা বলেন। তিনি অগ্রাধিকার ভিত্তিতে ছাত্র ও শিক্ষকদের করোনার টিকা দিয়ে যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার আহ্বান জানান।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, করোনার কারণে এক বছর আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ হাটবাজার, অফিস-আদালত, ব্যাংক-বিমা—সবই খুলে দেওয়া হয়েছে। সবকিছুই স্বাভাবিকভাবে চলছে। কিন্তু করোনার দোহাই দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বর্ধিত করা হচ্ছে। এর চেয়ে আত্মঘাতী সিদ্ধান্ত আর কিছু হতে পারে না।

সংসদের বিরোধীদলীয় উপনেতা বলেন, অনলাইন শিক্ষাব্যবস্থায় পাঠদানের কিছু উদ্যোগ লক্ষ করা যায়। তবে তাদের সংখ্যা অত্যন্ত নগণ্য এবং সে ব্যবস্থার সুবিধা শুধু উচ্চবিত্তের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। তা ছাড়া সেখানে যথাযথ শিক্ষা কার্যক্রম চালানো সম্ভব হয় না। একই সঙ্গে শিক্ষা গ্রহণে ক্ষুদ্র অংশের সুবিধাভোগী গোষ্ঠীর সঙ্গে দেশের অধিকাংশ শিক্ষার্থীদের বৈষম্য সৃষ্টি হচ্ছে।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীরা জ্ঞানচর্চা থেকে বঞ্চিত হচ্ছে। এতে শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে নতুন প্রজন্ম। তাই অগ্রাধিকার ভিত্তিতে ছাত্র ও শিক্ষকদের করোনার টিকা দিয়ে যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের