,

দুর্গাপুরে লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার

news-image

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর থেকে একটি অজগর উদ্ধার করেছে সেভ দ্য এনিমেলস অফ সুসং সংগঠনের সদস্যরা।

শুক্রবার রাত বারোটার দিকে পৌর শহরের চরপাড়া এলাকার একটি বাসার দেয়াল থেকে অজগরটিকে উদ্ধার করেন তারা।

এর আগে রাতে একটি বাসার টিনের বেড়া দেয়া বাঁশের খুঁটিতে অজগরটিকে প্যাঁচিয়ে থাকতে দেখে কয়েকজন সংগঠনে খবর দেন। এ দিকে স্থানীয়রা বাঁশ ও লাঠি দিয়ে সাপটিকে মেরে ফেলার চেষ্টা করে।
তবে তাৎক্ষণিক সংবাদ পেয়ে বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর সদস্যরা ঘটনাস্থল থেকে অজগরটি উদ্ধার করে নিয়ে আসে।

সংগঠনের সদস্যরা ধারনা করছেন বাড়ির পাশ দিয়ে বয়ে চলা পাহাড়ি নদী সোমেশ্বরীর পানিতে হয়তো অজগরটি ভেসে চলে এসেছে। পরবর্তীতে নিরাপদ আশ্রয়ের খোঁজে রাতের আধারে লোকালয়ে চলে আসে অজগরটি। যা প্রায় ৫ ফুট লম্বা। পরে এটিকে বনে ছেড়ে দেয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি