,

ধানমন্ডিতে গাড়িচাপায় প্রাণ গেল সাইকেল আরোহী পুলিশ সদস্যের

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর ধানমন্ডিতে সড়ক দুর্ঘটনায় বশির উদ্দিন তালুকদার (৪৪) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ধানমন্ডি ৭ নম্বর রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ বিশ্বাস গণমাধ্যমকে জানান, পটুয়াখালীর দুমকি উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন তালুকদারের ছেলে বশির। তিনি মিরপুর ডিভিশনের এসির (পেট্রোল) বডিগার্ড হিসেবে কর্মরত ছিলেন। থাকতেন ওই এলাকায়।

তিনি আরও জানান, হাজারীবাগ এলাকায় একটি ফ্যান মেরামত করতে দিয়েছিলেন বশির। বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাইসাইকেল চালিয়ে সেই ফ্যান নিয়ে আবার মিরপুরের দিকে ফিরছিলেন। পথে ধানমন্ডি ৭ নম্বর রোডে অজ্ঞাত কোনও যানবাহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী বলেন, ধারণা করা হচ্ছে কোনও ট্রাকের ধাক্কায় কনস্টেবল বশিরের মৃত্যু হয়েছে। তবে এখনও আমরা সিসি ক্যামেরা দেখতে পারিনি। সিসি ক্যামেরা দেখে গাড়িটি শনাক্ত করতে পারব।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য