,

কাপুরুষোচিত হামলার মাধ্যমে ইসরায়েলি সেনাদের মনোবল চাঙ্গা হবে না: হামাস

news-image

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, সাম্প্রতিক গাজা যুদ্ধে পরাজিত ইসরায়েলি সেনাদের মনোবল চাঙ্গা করার লক্ষ্যে নয়া ইসরায়েল সরকার গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে। তবে যুদ্ধবিরতির মধ্যে এ ধরনের কাপুরুষোচিত হামলা চালিয়ে দখলদার সেনাদের মনোবল চাঙ্গা করা যাবে না। হামাসের মুখপাত্র ফৌজি বারহুম শুক্রবার গাজায় এক বক্তব্যে এ মন্তব্য করেন।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইহুদিবাদী শত্রুরা কাপুরুষোচিত আচরণ করলে ফিলিস্তিনি জনগণের অধিকার ও তাদের পবিত্র স্থানগুলো রক্ষায় দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে হামাস।

বারহুম বলেন, “এটি আমাদের জাতীয়, ধর্মীয় ও নৈতিক দায়িত্ব এবং আমরা যেকোনো সে দায়িত্ব পালন করে ফিলিস্তিনি জাতির অধিকার প্রতিষ্ঠা ও আমাদের মাতৃভূমি পুনরুদ্ধার করব।”
হামাসের মুখপাত্র বলেন, ইহুদিবাদী শত্রুদের সঙ্গে যেকোনও যুদ্ধের নিয়ম-কানুন ও পদ্ধতি প্রতিরোধ আন্দোলনগুলোই ঠিক করে দেবে।

তিনি বলেন, আমরা সাম্প্রতিক গাজা যুদ্ধে ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছি, আল-আকসা মসজিদে আগ্রাসন চালালে তাকে কঠোর জবাব দেয়া হবে।

ইসরায়েলি জঙ্গিবিমানগুলো বৃহস্পতিবার রাতে নতুন করে গাজা উপত্যকায় বোমাবর্ষণ করে। অথচ সাম্প্রতিক গাজা যুদ্ধের পর বর্তমানে হামাসের সঙ্গে তেল আবিবের যুদ্ধবিরতি চলছে। হামাসের মুখপাত্র ফৌজি বারহুমের মতে, বেনেত নাফতালির নেতৃত্বাধীন নয়া ইসরায়েল সরকার ইসরায়েলি সেনাদের ভেঙে পড়া মনোবল চাঙ্গা করার লক্ষ্যে নতুন করে এ হামলার নির্দেশ দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য