,

শোবার ঘরে মিলল বিষধর সাপ, উদ্ধার হলো ২৫টি ডিম

news-image

যশোর প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলায় এক ভ্যানচালকের বসতবাড়ির শোবার ঘর থেকে ২৫টি ডিমসহ একটি বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বন্দবিলা ইউনিয়নের পার্বতীপুর গ্রামের ভ্যানচালক তছির শেখের ঘরের মেঝের মাটি খুঁড়ে সাপ ও ডিমগুলো উদ্ধার করা হয়।

তছির শেখ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর মেয়ে পিনজিরা খাতুন (৭) শোবার ঘরের মেঝেতে একটি গর্ত দেখতে পায়। ওই গর্তের মুখে সদ্য ত্যাগ করা সাপের একটি খোলস পড়ে ছিল। শুক্রবার দুপুরে একজন ওঝা বাড়িতে আনা হয়। ওঝা স্থানীয় কয়েকজন ব্যক্তির সহযোগিতায় ঘরের মেঝের ওই গর্ত খোঁড়া শুরু করেন।

একপর্যায়ে খাটের নিচের গর্ত থেকে একটি বিষধর মা গোখরা ধরেন। এরপর গর্ত থেকে সাপের ২৫টি ডিম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ডিমগুলো ধ্বংস করা হয়েছে এবং সাপটির বিষদাঁত ভেঙে ওঝা নিয়ে গেছেন বলে জানান তছির শেখ।

ওঝা ইয়াসিন হোসেন বলেন, উদ্ধার হওয়া মা সাপটি সাড়ে পাঁচ ফুট লম্বা। সাপটি গোখরা। সপ্তাহখানেক পরই ডিমগুলো থেকে বাচ্চা বের হয়ে চারদিকে ছড়িয়ে পড়ত।

ওঝা জানান, গোখরা সাধারণত ঘরের মেঝেতে থাকে। মাটির নিচে ডিম পাড়ে এবং মা সাপটি ডিমের আশপাশে অবস্থান করে। বিষধর এই জাতের সাপের কামড়ে মানুষের মৃত্যু হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়