শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মিথ্যা বলার পারদর্শিতার জন্য ফখরুলকে পুরস্কার দেয়া যেতে পারে : হানিফ

news-image

অনলাইন ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিন একটি করে সংবাদ সম্মেলন করে ইনিয়ে-বিনিয়ে মিথ্যা কথা বলেন। মিথ্যা বলার পারদর্শিতার জন্য তাকে নিঃসন্দেহে পুরস্কার দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ শুক্রবার আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে আয়োজিত এক স্মরণ সভায় এ কথা বলেন তিনি। ‘৯৫ ফাউন্ডেশন কাজিপুর’ এ স্মরণ সভার আয়োজন করে। এসময় হানিফ আরও বলেন, সংবাদ সম্মেলন করে তিনি সবাইকে বিভ্রান্ত করতে চান। তাকে ধন্যবাদ না দিয়ে পারবো না। মিথ্যা কথা যে এত চমৎকারভাবে বলতে পারেন, এতে ওনার কথা শুনে আমি মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যাই। মিথ্যা বলার পারদর্শিতার জন্য তাকে নিঃসন্দেহে পুরস্কার দেওয়া যেতে পারে।

মির্জা ফখরুলকে উদ্দেশ করে হানিফ বলেন, মির্জা ফখরুল সাহেব আপনি অন্যদের নির্যাতনের কথা বলেন। কিন্তু আপনি কি ভুলে গেছেন ২০০১ সালে ক্ষমতায় আসার পরে আপনারা কিভাবে আপনাদের দলীয় সন্ত্রাসীদের দিয়ে নির্যাতন করেছেন আওয়ামী লীগের ওপর। হাজার হাজার নেতাকর্মীকে শুধু হত্যা নয়, আজকে যার স্মরণসভায় এসেছি নাসিম ভাই, যিনি মন্ত্রী ছিলেন তাকেও আপনারা রাজপথে বারবার নির্যাতিত করেছেন, রক্তাক্ত করেছিলেন আপনারা তাকে। তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, আসাদুজ্জামান নূর ও সাবের হোসেন চৌধুরীর মতো মানুষকে আপনারা রাজপথে পিটিয়ে রক্তাক্ত করেছেন। এই সব কি ভুলে গেছেন?

এ জাতীয় আরও খবর

টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

চট্টগ্রামের দুর্যোগে প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি পুলিশ

সরকারি ব্যয়ে শৃঙ্খলা আনতে কঠোর হচ্ছে সরকার

বন্যায় পানিবন্দি ১০ লাখের বেশি মানুষ, প্রাণ গেল তিন শিশুর

ঢাকাসহ ১৯ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে ১৫ জুলাই পর্যন্ত

হরমুজ প্রণালি খোলার শর্তে ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশ মানার আহ্বান

সেতু ধসে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ

সুইজারল্যান্ড ম্যাচে সতর্ক আর্জেন্টিনা, মেসিই বড় ভরসা

ইরান ইস্যুতে ট্রাম্পকে নতুন পদক্ষেপে উৎসাহিত করে ইসরায়েলের গোয়েন্দা তথ্য