,

ভারতে নদীর পানিতে ও পুকুরে মিলল করোনার অস্তিত্ব!

news-image

অনলাইন ডেস্ক : ভারতের গুজরাট রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী সাবরমতীর পানিতে পাওয়া গেছে করোনাভাইরাসের অস্তিত্ব।

ভারতীয় গবেষণা প্রতিষ্ঠান আইআইটি নদী পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে এ ফলাফল পেয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। স্বাভাবিকভাবেই এটা অত্যন্ত বিপজ্জনক ভয় বলেই মনে করা হচ্ছে।

আইআইটি গান্ধীনগরের বিজ্ঞান বিভাগের বিশেষজ্ঞগণ জানিয়েছেন, গত বছরের ৩ সেপ্টেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রতি সপ্তাহে একবার করে নদীর পানি নমুনা নিয়ে আসা হত। সাবরমতী নদীর মোট ৬৯৫টি নমুনা পরীক্ষা করার পরেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান তারা।
শুধু সাবরমতি নদীই নয়, আহমেদাবাদের দু’টি বড় পুকুর কাঁকরিয়া ও চান্দোলার পানিতেও মিলেছে করোনাভাইরাস। কাঁকরিয়া পুকুরের ৫৪৯টি নমুনা ও চান্দোলার ৪০২টি নমুনা পরীক্ষা করানোর পর এই প্রমাণ মিলেছে।

এর আগে দেশটির উত্তরপ্রদেশে গঙ্গা নদীতে বহু কোভিড রোগীর দেহ ভাসতে দেখা গিয়েছিল। যা নিয়ে দেশজুড়ে একটা আতঙ্ক তৈরি হয়। একই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করে নদীর পানিতে করোনাভাইরাসের অস্তিত্ব নিয়ে। সেই আশঙ্কাকে সত্যি করেই এবার সাবরমতী নদীর পানিতে মিলল করোনাভাইরাস।

সূত্র: আনন্দবাজার ও ইন্ডিয়া টুডে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য