,

খালি পেটে চা-কফি কী শরীরের জন্য ক্ষতিকর

news-image

স্বাস্থ্য ডেস্ক : চা-কফির মগে চুমুক না দিয়ে অনেকেই দিন শুরু করতে পারে না। অনেকের অভ্যাস রয়েছে সকালে ঘুম ভেঙেই চায়ের কাপে চুমুক দেয়ার। শরীরের ক্লান্তি কাটাতে ধোঁয়া ওঠা চায়ে চুমুক দিতে কে না ভালবাসে! কিন্তু জানেন কি, খালি পেটে চা খাওয়ার অভ্যাস মারাত্মক বিপদ ডেকে আনতে পারে!

বিশেষজ্ঞদের মতে, খালি পেটে চা-কফি খাওয়ার আগে অন্তত এক মগ পানি পান করা উচিত। তা না হলে একাধিক রোগের প্রকোপ বৃদ্ধি পায়। আগে পানি পান না করে চা পান করলে শরীরে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। ফলে গ্যাস-অম্বল, হজমসহ পেটের নানাবিধ সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া চা পানের আগে পানি পান করলে আলসারের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়। পানি পান করার সঙ্গে সঙ্গেই পাকস্থলীতে উপস্থিত অ্যাসিড পানির সঙ্গে মিশে যায়। ফলে চা পানের পর শরীরে অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে না।

চা বা কফিতে ক্যাফেইন থাকার কারণে তা খালি পেটে পান করলে বুকে জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে। যাদের এ ধরনের অভ্যাস আছে তাদের জেনে রাখা দরকার, এই পানীয় খালি পেটে পান করলে তা পেট ফাঁপার সমস্যা ডেকে আনতে পারে। যে কারণে পেটে অস্বস্তি তৈরি হয়। খালি পেটে চা পানের অভ্যাস গ্যাস্ট্রিকের সমস্যাও অনেকটা বাড়িয়ে তোলে।

অনেকেই ভেবে থাকেন, সকালে এক কাপ চা বা কফি পান করলে শরীর সতেজ হবে! ধারণাটি ভুল। খালি পেটে চা বা কফি খাওয়া শরীরকে পানিশূন্য করে তোলে। সবচেয়ে ভালো হয়, কোনো খাবার খেয়ে চা পান করা।

চিকিৎসকদের মতে, দুধ চায়ে উচ্চমাত্রায় অ্যাসিড থাকে। যা পেটে আলসার উৎপাদন করে। চা পাকস্থলীতে যাতে অ্যাসিড তৈরি না করে, এজন্য খালি পেটে অবশ্যই এক গ্লাস পানি পান করুন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য