,

মালাই ইলিশের লোভনীয় রেসিপি

news-image

স্বাস্থ্য ডেস্ক :বর্ষার মৌসুমে বাজারে ইলিশের ছড়াছড়ি। আর ইলিশতো সবারই প্রিয়। ইলিশ মাছ দিয়ে কত রকমের মুখরোচক পদ বানানো যায়। যেমন- ইলিশ ভাপা, সরিষা ইলিশ, ইলিশের ঝাল, ইলিশ মাছের কোর্মা, ইলিশ মাছের কালো জিরা ফোড়নের পাতলা ঝোল…আরো কত কী! আজ শিখে নেয়া যাক দুর্দান্ত এক স্বাদের মালাই ইলিশ বানানোর সহজ পদ্ধতি।

উপকরণ

ইলিশ মাছ, সাদা সরিষা, ১ কাপ নারকেলের দুধ, ১ কাপ পোস্ত বাটা, ২ চামচ কাঁচা মরিচ বাটা, ১ কাপ টক দই, সরিষার তেল ও স্বাদমতো লবণ এবং চিনি।

তৈরি পদ্ধতি

প্রথমে কড়াইতে তেল গরম করে হালকা করে ভেজে নিতে হবে ইলিশ মাছ। এরপর মাছ ভাজার সেই তেলে অল্প করে সাদা সরিষা, পোস্ত বাটা, নারিকেলের দুধ, কাঁচা মরিচ বাটা ও টক দই মিশিয়ে কষাতে হবে। এবার তার সঙ্গে লবণ, সামান্য হলুদ ও অল্প চিনি দিয়ে নিন। এরপর সামান্য পানি দিন। কিছুক্ষণ ফুটতে দিন। পানি ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা ইলিশ দিয়ে দিতে হবে। এভাবে তিন-চার মিনিট রেখে নামিয়ে নিন। এরপর এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য