,

বিএনপির নেতাকর্মীরা মানসিকভাবে অসুস্থ: গয়েশ্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির নেতাকর্মীরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের আশু রোগমুক্তি কামনায়’ এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খালেদা জিয়াকে মুক্ত করতে হবে উল্লেখ করেস গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তিনি মুক্ত নন। তাকে মুক্ত করতে পারলেই আমরা সবাই মুক্ত হব। এই কাজটা আমাদেরকেই করতে হবে। আন্দোলনে করতে হবে, রাস্তায় নামতে হবে। শ্লোগান দিয়ে হবে না। আমাদের যেটা করা দরকার, সেটা করতে হবে।

মানসিকভাবে আমরা সকলে অসুস্থ হয়ে গেছি মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, এখান থেকে আমাদের মুক্তি তখনই আসবে, যখন বেগম জিয়া বন্দিদশা থেকে মুক্ত হয়ে ডাক দেবেন যে, আমি খালেদা জিয়া বলছি। তখন কোনো রাজনৈতিক নেতা-কর্মীর কমিটমেন্ট কিছু থাকবে না।

গণতন্ত্রের মুক্তির আন্দোলন আর খালেদা জিয়ার মুক্তির আন্দোলন একই সূত্রে গাঁথা বলেও মন্তব্য করেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য রাখেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য