,

ত্ব-হাকে ফিরে পাওয়ার পর যা বললেন স্বজনরা

অনলাইন ডেস্ক : নিখোঁজের আটদিন পর আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান রংপুরে তার শ্বশুরের বাসায় ফিরেছেন।

শুক্রবার তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে ত্ব-হার শ্যালক মো. জাকারিয়া বলেন, শুক্রবার জুমার নামাজের পর ত্ব-হা রংপুরে তাদের বাড়িতে ফিরে এসেছেন বলে তারা খবর পেয়েছেন।
ত্ব-হাকে ফিরে পাওয়ার পর তার ভাই তারেক জানান, আমরা তার সঙ্গে কথা বলার সময় পাইনি। সে আসলো, আমরা তাকে রিসিভ করলাম। তাকে নিজ হাতে যে একমুঠো ভাত খাওয়াব, সে সুযোগও পাইনি। পানি খাইল। এরপর ওসি সাহেব এসে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেল। তাকে যে ট্রিটমেন্ট করাব, সে সুযোগও পাইনি। তবে সে মানসিকভাবে বিপর্যস্ত।

তিনি আরও বলেন, সবাই দোয়া করবেন। আপনাদের দোয়ায় সে ফিরে এসেছে। সে সুস্থ হয়ে আবার যেন দ্বীন প্রচার করতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত এই বক্তা গত ১০ জুন দিবাগত রাত থেকে নিখোঁজ ছিলেন। ৩১ বছর বয়সী এই বক্তা নিখোঁজের পর থেকে সারাদেশে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

পুলিশ জানিয়েছিল, আদনানের গাড়িচালক আমির উদ্দীন এবং তার সঙ্গে থাকা আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ নামে দুজনও নিখোঁজ হন ওইদিন। ওই রাতের পর থেকে তাদের সবার মোবাইল ফোন বন্ধ ছিল।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য