,

স্ত্রীকে চিকিৎসা করাতে নিয়ে পৌর কাউন্সিলের মৃত্যু

news-image

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : অসুস্থ স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখর চন্দ্র মিত্র সেবক।

শুক্রবার সকাল ৬টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃতকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সেবক মিত্র শারিরিক অসুস্থতাবোধ করলে বরিশাল বগুরা রোড এলাকায় তার ছোট ভাইয়ের বাসায় যান। শুক্রবার সকালে শারীরিক অবস্থার আরও অবনতি হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শুক্রবার বেলা দুইটায় পৌর শহরের নিজ বাড়িতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

এদিকে পৌর কাউন্সিলারের মৃত্যুতে গোটা পৌর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, রবিবার স্ত্রীকে চিকিৎসার জন্য বরিশাল নিয়ে যান সেবক মিত্র। তার স্ত্রী এখনও সেখানে হাসপাতালে চিকিৎসাধীন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য