,

নিখোঁজের ১৮ ঘন্টা পর ভেসে উঠল গৃহবধূর লাশ

news-image

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার কলমাকান্দায় ভাইরা নদীর খালে গোসল করতে নেমে স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়ার ১৮ ঘন্টা পর ভেসে উঠেছে গৃহবধূ চম্পা আক্তারের (২৪) লাশ। উপজেলার নানিয়ায় আজ শুক্রবার সকালে ভাইরা নদীর খালে লাশটি ভেসে ওঠে।

চম্পা সদর ইউনিয়নের বৈদ্যগাও গ্রামের ওয়াজেদ মিয়ার স্ত্রী। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে তিনি বৈদ্যগাও ভাইরা নদীর পাড়ের খালে গোসল করতে নেমে নিখোঁজ হন।

এসময় অন্য নারীরা তাকে স্রোতে ডুবে যেতে দেখে চিৎকার চেঁচামেচি করলে লোকজন এগিয়ে এসেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে পরিবারের লোকজন কলমাকান্দা ফায়ার সার্ভিসের সহায়তায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে ময়মনসিংহ ডুবুরী দলকে খবর দেয়।
তারা এসে রাত পর্যন্ত চেষ্টা চালিয়ে খোঁজ করা বন্ধ করলে শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে আনুমানিক আধা কিলোমিটার দূরে নানিয়া নামক স্থানে লাশটি ভেসে ওঠে। পরে স্থানীয়রা দেখে খবর দিলে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে স্থানীয় কলমাকান্দা সদর ইউপি সদস্য আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের