,

জেরুজালেম নিয়ে ব্রিটেনের নীতিতে পরিবর্তন, দখলকৃত এলাকা উল্লেখ পাসপোর্টে!

news-image

অনলাইন ডেস্ক : জেরুজালেম নিয়ে নিজেদের নীতিতে পরিবর্তনের আভাস দিল ব্রিটেন। ওই অঞ্চলকে ইসরায়েল কর্তৃক ‘দখলকৃত ফিলিস্তিনের এলাকা’ হিসেবে আখ্যা দিয়েছে দেশটি। সম্প্রতি ইসরায়েলি এক নারীর পাসপোর্টে বিষয়টি উল্লেখ করা হয়। ইসরায়েলি পত্রিকা হারেজ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর নাম আয়েলেত বালাবান। ইসরায়েল ও ব্রিটেনের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তার। সম্প্রতি তিনি পাসপোর্ট নবায়ন করেছেন। তার আগের পাসপোর্টে জন্মস্থান লেখা ছিল জেরুজালেম। কিন্তু নতুন পাসপোর্টে জন্মস্থান লেখা হয়েছে, ‘দখলকৃত ফিলিস্তিনের এলাকা’।

নতুন এই পাসপোর্ট প্রসঙ্গে ইসরায়েলি টেলিভিশন কান-এর সঙ্গে কথা বলেছেন আয়েলেত। তিনি বলেন, জন্মস্থানের নতুন নাম দেখে তিনি হতবাক।
আয়েলেত বলেন, ‘আমরা ধারণা ছিল, ব্রিটিশ কর্তৃপক্ষ হয়তো বিভ্রান্ত হয়ে এটা করেছে। কারণ আমি গাজা উপত্যকার উদ্বাস্তু ইহুদি মোসাব সম্প্রদায়ের সঙ্গে থাকি।’ তবে সেটি তার জন্মস্থান নয় বলেও জানিয়েছেন এই নারী।

ইসরায়েলি এই নারী বলেন, ‘এই পাসপোর্ট দিয়ে আমি কীভাবে ভ্রমণ করব? এটা আমার ব্যক্তিগত পাসপোর্ট।’

এই পাসপোর্ট থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ব্রিটিশ সরকার সম্ভবত তাদের নীতিতে পরিবর্তন এনেছে। কারণ দু বছর আগে আয়েলেতের ভাই পাসপোর্ট করেছেন। সেই পাসপোর্টে তার জন্মস্থান জেরুজালেম লেখা আছে। এছাড়া আয়েলেত এই বিষয়টি জানতে যুক্তরাজ্যের লন্ডনে ইসরায়েলের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন। একই সঙ্গে জেরুজালেমভিত্তিক ইহুদিদের সংগঠন নাফেশ বি’নাফেশের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। দুইপক্ষই বিষয়টি নিয়ে এখনও কিছু জানায়নি।

এ ব্যাপারে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য