,

তিন উপনির্বাচন: ১০ জনের মনোনয়নপত্র বৈধ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ঢাকা, সিলেট ও কুমিল্লার তিনটি আসনের উপনির্বাচনে দশ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে; বাতিল হয়েছে চার স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র। বৃহস্পতিবার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাই করেন।

প্রয়োজনীয় দলিলাদি দিতে ব্যর্থ ও স্বতন্ত্র প্রার্থিতায় এক শতাংশ ভোটারের মধ্যে গরমিল পাওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়েছে ঢাকা ও সিলেটে চারজনের। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে সংশ্লিষ্টদের।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৮ জুলাই ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপনির্বাচন হবে। এর আগে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় রয়েছে ২৩ জুন। ৬ জুলাই থেকে নির্ধারিত প্রতীকে প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। এ উপনির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশ কংগ্রেস, বিএনএফ অংশ নিচ্ছে। বিএনপি অংশ না নেওয়ার ঘোষণা আগেই দিয়েছিল। তবে সিলেটে বিএনপির একজন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দল তাকে কারণ দর্শানো নোটিশও দিয়েছে।

ঢাকা-১৪: এ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহ জালাল জানান, বাছাইয়ের পর এই আসনের বৈধ প্রার্থীরা হচ্ছেন- আওয়ামী লীগের আগা খান মিন্টু, জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, জাসদের মো. আবু হানিফ, বিএনএফের এ ওয়াই এম কামরুল ইসলাম।বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান ও এম রুহুল আমীন সরকারের মনোনয়নপত্র।

কুমিল্লা-৫ :এই আসন থেকে দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। রিটার্নিং অফিসার কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, বাছাইয়ে দুই দলীয় প্রার্থীই বৈধ হয়েছেন। এরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাসেম খান ও জাতীয় পার্টির মো. জসিম উদ্দিন।

সিলেট-৩ :এই উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন জানান, বাছাইয়ে দুজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে আর বৈধ প্রার্থী রয়েছেন চারজন। আওয়ামী লীগের হাবিবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। বিএনপি নেতা শফি চৌধুরী দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে প্রার্থী হওয়ায় তাকে শোকজ করেছে দল। এই আসনে বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী ফাহমিদা হোসেন ও শেখ জাহিদুর রহমান মাসুমের মনোনয়নপত্র। ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপ নির্বাচন ১৪ জুলাই হওয়ার কথা থাকলেও পিছিয়ে ২৮ জুলাই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।এই দিনের নির্বাচন পেছানোর জন্য জাতীয় পার্টির পক্ষ থেকেও দাবি ছিল। ১৪ জুলাই দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে ভোট না রাখার দাবি জানিয়েছিল জাতীয় পার্টি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য