,

উত্তর কোরিয়া খাদ্য সংকটে, স্বীকার করলেন কিম

news-image

অনলাইন ডেস্ক : দেশে খাদ্য সংকটের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

স্থানীয় সময় বুধবার শাসকদল ওয়াকার্স পার্টির এক সভায় তিনি এ বিষয়ে কথা বলেন জানিয়েছে বিবিসি।

জনগণের জন্য খাদ্যের ব্যাপারটি উদ্বেগ বাড়াচ্ছে বলে মন্তব্য করেন কিম। তিনি বলেন, টাইফুনের কারণে দেশে বন্যা হয়েছে; যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ব্যবস্থা।

করোনা মহামারিতেও দেশের খাদ্য ব্যবস্থাপনায় সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সভায় আগামী পাঁচবছরের লক্ষ্যমাত্রা নিয়ে একটি পরিকল্পনা পেশ করা হয়। একই সঙ্গে লক্ষ্যমাত্রা অর্জনে কর্মপ্রণালীও প্রণয়ন করা হয়।

উত্তর কোরিয়ায় খাদ্য সংকটের খবর মাঝেমধ্যেই সংবাদে এসেছে; এর আগে এক কেজি কলা কেনার জন্য ৪৫ ডলার খরচ করার সংবাদ প্রকাশ করেছিল এনকে নিউজ।

কিম বলেন, বছরের প্রথমার্ধ্বে অর্থনীতির সামগ্রিক উন্নতি হয়েছে। গতবছরের তুলনায় মোট শিল্পোৎপাদন বেড়েছে ২৫ ভাগ। কিন্তু দলের একান্ত চেষ্টার পরেও কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য