,

খেলার মাঠেই প্রাণ গেল ফুটবলারের

news-image

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলায় ফুটবল খেলার মাঠে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

গত বুধবার সন্ধ্যায় আমতলী উপজেলা চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে তানভীরের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মৃত কিশোরের নাম তানভীর তালুকদারের (১৭)। সে আমতলী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ও পশ্চিম চিলা গ্রামের সোহাগ তালুকদারের ছেলে।

জানা গেছে, বুধবার বিকালে উপজেলার চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় কিশোর ও যুবকরা মিলে ফুটবল খেলার আয়োজন করে। ওই খেলায় ২২ খেলোয়াড়ের মধ্যে তানভীর তালুকদার একজন।
খেলার প্রায় শেষ মুহূর্তে খেলোয়াড় তানভীর দৌড়ে ফুটবলে সজোরে কিক দেয়। ওই সময়ে তার কোনো প্রতিপক্ষ খেলোয়াড় ছিল না— এমন দাবি ওই মাঠের খেলোয়াড় ও প্রত্যক্ষদর্শীদের।

তাদের দাবি, ফুটবলে কিক (ধাক্কা) দেওয়ার সঙ্গে সঙ্গে কাঁপতে কাঁপতে তানভীর মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক মাঠের অন্য খেলোয়াড়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় খেলোয়াড় মেহেদী হাসান ও শাহীন বলেন, ফুটবলে সজোরে কিক দেওয়ার সঙ্গে সঙ্গেই তানভীর কাঁপতে কাঁপতে মাঠে লুটিয়ে পড়ে।

স্থানীয় নিজাম বিশ্বাস ও সাইদুল বিশ্বাস বলেন, তাৎক্ষণিক তানভীরকে আমরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। ওই হাসপাতালের চিকিৎসক তারভীরকে মৃত ঘোষণা করেন।

তানভীরের বাবা মো. সোহাগ তালুকদার কান্নাজনিত কণ্ঠে বলেন, ফুটবল খেলতে গিয়ে মাঠে অসুস্থ হয়ে পড়ে তানভীর। এতেই ও মারা গেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল মোনায়েম সাদ বলেন, হাসপাতালে আনার আগে তানভীরের মৃত্যু হয়েছে।
তবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তানভীরের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ