,

‘কাইল্যারে’ ইট মেরে শাস্তির মুখে সাব্বির

news-image

স্পোর্টস ডেস্ক : বিনা মেঘে বজ্রপাত বলতে যা বোঝায়, তেমন ঘটনারই জন্ম দিলেন সাব্বির রহমান রুম্মন।

বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব। এই ম্যাচ চলাকালীন সময়ে শেখ জামালের খেলোয়াড় ইলিয়াস সানিকে ইট ছুড়ে মারার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করে কাইল্যা, কাইল্যা, বলে হেয় করেন সাব্বির।

সাব্বিরের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) বরাবর লিখিত অভিযোগ করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব কর্তৃপক্ষ।

সিসিডিএমকে পাঠানো অভিযোগের চিঠিতে শেখ জামাল লিখেছে- ১৬ জুন বুধবার বিকেএসপির ৩নং মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের মধ্যকার খেলা চলাকালীন ধানমন্ডি ক্লাবের খেলোয়াড় মোহাম্মদ ইলিয়াস সানিকে লিজেন্ডস অব রূপগঞ্জের খেলোয়াড় সাব্বির রহমান রুম্মন মাঠের বাহির হতে বিনা কারণে উপর্যুপরি ইট ছুড়ে মারেন।

চিঠিতে আরও লেখা হয়েছে- অকথ্য ভাষায় গালিগালাজ ও উচ্চস্বরে বর্ণবৈষম্যমূলক আচরণ করে বলেন যে- ওই কাইল্যা, কাইল্যা, কাইল্যা ইলিয়াস। সাব্বির রহমান রুম্মনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে লড়ছিল শেখ জামাল। ১২১ রানের লক্ষ্য দিয়ে শেখ জামাল তখন ফিল্ডিয়ে। ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করছিলেন শেখ জামালের স্পিনার ইলিয়াস সানি। এমন সময় হঠাৎ মাঠের বাইরে থেকে ইলিয়াস সানিকে গালাগালি করার পাশাপাশি ইট ছুড়ে মারেন লিজেন্ডস অব রূপগঞ্জের ক্রিকেটার সাব্বির রহমান।

এ জাতীয় আরও খবর

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা

দিল্লিতে বিমান থেকেই আটক সিজেপি প্রতিষ্ঠাতা দীপকে

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহায়তা দেবে সরকার

শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

যন্তর মন্তরে যেতে বাধা, দিল্লির বিভিন্ন স্থানে বিক্ষোভ

৩৪৬ রানেই থামল বাংলাদেশের ইনিংস

নেতারা আটক, তবুও আন্দোলন চালানোর ঘোষণা সিজেপির

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে