,

বাড়ির উঠানে হেঁটে বেড়াচ্ছে কুমির!

news-image

অনলাইন ডেস্ক : একজন পুলিশ কর্মকর্তার জীবন নিঃসন্দেহে ভীষণ রোমাঞ্চকর। পুলিশকে প্রতিদিনই নিত্য-নতুন চ্যালেঞ্জের সাথে মোকাবেলা করতে হয়। সম্প্রতি তেমনই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পুলিশ কর্মকর্তাদের। পল্ক কাউন্টির এক বাড়ির উঠানে ঘুরতে থাকা এক অযাচিত অতিথির সঙ্গে মোলাকাত করতে হয়েছে তাদের। পাক্কা সাড়ে পাঁচ ফুট উচ্চতার ওই অতিথি কিন্তু মানুষ নন, একটা কুমির!

হয়তো ভাবছেন ওই পুলিশ কর্মকর্তারা কীভাবে মোকাবেলা করলেন এই বিশাল কুমিরের। তারা অক্ষত আছেন তো? ভয় পাওয়ার কারণ নেই। পুলিশ কর্মকর্তারা নিজেরা অক্ষত থেকেই উদ্ধার করেছে কুমিরটিকে। বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এই ব্যাপারে পল্ক কাউন্টির শেরিফের কার্যালয় থেকে টুইটারে জানানো হয়েছে, আর দশটা সাধারণ দিনের মতোই কাজ চলছিল সেখানে। দমকল বাহিনীর কর্মীদের সঙ্গে তিন পুলিশ কর্মকর্তা ম্যানহোলে পড়ে যাওয়া এক বেড়ালের বাচ্চা উদ্ধারের কাজ করছিল। সেই উদ্ধারের খবর আর ছবি শেরিফ অফিস থেকে টুইট করে জানানো হয়।

তখন পর্যন্ত বেড়ালের বাচ্চা উদ্ধারের ঘটনাকেই বড় অর্জন মনে করা হচ্ছিল। এরপর বাড়ির উঠানে সাড়ে পাঁচ ফুট লম্বা কুমির ঘুরে বেড়ানোর খবর পেয়ে সেটাকে উদ্ধার করতে যান পুলিশ কর্মকর্তারা। কুমিরটি পার্শ্ববর্তী লেক থেকে উঠানে চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কুমির উদ্ধারের ছবি টুইটারে শেয়ার করা হয়েছে শেরিফ কার্যাউলয়ের পক্ষ থেকে। ছবিটিতে কুমিরটিকে পুলিশের গাড়ির পেছনের সিটে বিশ্রাম নিতে দেখা গেছে। কুমিরটিকে ম্যাকলিউড লেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য