,

টিকার দাম জানার অধিকার মানুষের আছে: মোশাররফ হোসেন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি দলীয় সাংসদ মোশাররফ হোসেন বলেছেন, টিকার দাম বলে দেওয়ায় ৬ জুন একজন অতিরিক্ত সচিবকে ওএসডি করা হয়েছে। মানুষের করের টাকায় করোনাভাইরাসের টিকা কেনা হচ্ছে, দাম জানার অধিকার মানুষের আছে। এ জন্য একজন কর্মকর্তাকে ওএসডি করার ঘটনা দুঃখজনক। প্রথমে শুধু একটি নয়, অন্য দেশগুলোর সঙ্গেও টিকার জন্য আলোচনা করার দরকার ছিল।

আজ বুধবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মোশাররফ হোসেন এ কথা বলেন। তিনি আরও বলেন, বাজেটে ঘাটতির টাকা কোথা থেকে আসবে, তার স্পষ্ট ব্যাখ্যা নেই। ঋণের সুদই দিতে হবে ৬৯ হাজার কোটি টাকা। তিনি শিক্ষার্থীদের টিকা দিয়ে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান।

বগুড়া থেকে নির্বাচিত এই সাংসদ বলেন, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এত বাজে অবস্থা, সেখানে যাওয়া যায় না। গেলে নাক রুমাল দিয়ে ঢেকে রাখতে হয়। তাঁর এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। কিছু দরপত্র হলেও কাজ হচ্ছে না। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য সদয় হতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান মোশাররফ।

অন্যদের মধ্যে সরকারি দলের সাংসদ রমেশচন্দ্র সেন, ইকবাল হোসেন, ইউসুফ আবদুল্লাহ, সংরক্ষিত আসনের সাংসদ নাদিরা ইয়াসমিন, নাহিদ এজহার খান, জাতীয় পার্টির আবু হোসেন প্রমুখ সংসদে আলোচনায় অংশ নেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য