বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলে গেলেন সত্যজিৎ রায়ের ‘বিমলা’

news-image

অনলাইন ডেস্ক : দুই বাংলা সুপরিচিত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। আজ বুধবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। নাট্যমঞ্চ এবং সিনেমা, দুই মাধ্যমেই তাঁর অভিনয় দিয়ে সমৃদ্ধ করেছে পশ্চিম বাংলার সংস্কৃতি অঙ্গন। আজ তাঁর পথ চলা থেমে গেল।

জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। নিয়মিত ডায়ালাইসিস করতে হতো। ২৫ দিন ধরে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চলতি বছর ২২ মে ৭১-এ পা দিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী।

সত্তরের দশকে ভারতের এলাহাবাদে নাট্যমঞ্চে স্বাতীলেখার অভিনয়জীবন শুরু। কলকাতায় আসার পর ১৯৭৮ সালে নাট্যদল নান্দীকারে যোগ দেন ইংরেজি সাহিত্যের ছাত্রী। অভিনয়ের পাশাপাশি মঞ্চনাটকের সংগীতেও কাজ করতেন। পিয়ানো আর বেহালাতেও পারদর্শিতা ছিল। এ দলে কাজের সূত্রেই নাট্যব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্তের সঙ্গে পরিচয় ও পরে বিয়ে।

সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’-র ‘বিমলা’ হন স্বাতীলেখা
সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’-র ‘বিমলা’ হন স্বাতীলেখা
১৯৮৪ সালে সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’-র ‘বিমলা’ হন স্বাতীলেখা। ক্যারিয়ারের শুরুতে সুচিত্রা সেনকে বিমলা করে এই ছবিটা করতে চেয়েছিলেন সত্যজিৎ। নানা কারণে তখন আর সেটা হয়ে ওঠেনি। ‘ঘরে বাইরে’তে স্বাতীলেখার সহশিল্পী ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং ভিক্টর ব্যানার্জি। সেই থেকে সৌমিত্র ও স্বাতীলেখার জুটিকে পছন্দ করেছিলেন অনুরাগীরা। দীর্ঘ ৩১ বছর পরে ‘বেলা শেষে’-তে আবার একত্রে কাজ করে এই জুটি।

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই ছবিতেও সৌমিত্র-স্বাতীলেখার রসায়ন দর্শকপ্রিয়তা লাভ করে। মাঝখানের সময়টা মঞ্চই ছিল তাঁর বেশি আপন।

শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বেলা শেষে’-তে অভিনয়
করেছেন স্বাতীলেখা
শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বেলা শেষে’-তে অভিনয় করেছেন স্বাতীলেখা
‘পাঞ্চজন্য’, ‘বিপন্নতা’, ‘নাচনী’, ‘অযত্নবাস’, ‘পাতা ঝরে যায়’-এর মতো বহু নাটকে তাঁর অভিনয় অবিস্মরণীয়। স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত ‘ধর্মযুদ্ধ’ ছবিটি মুক্তি পাওয়ার আগেই চলে গেলেন তিনি। গত নভেম্বরে চলে যান সৌমিত্র চট্টোপাধ্যায়। বুধবারে স্বাতীলেখাও যেন তাঁর পথ ধরলেন।
২০১১ সালে ভারতীয় থিয়েটারে অভিনয়ের জন্য তিনি সংগীত নাটক একাডেমি পুরস্কার পান। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কারসহ বহু পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা