,

প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদে বক্তব্য

news-image

অনলাইন ডেস্ক : গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন সরকারি দলের সাংসদ এস এম শাহজাদা। প্ল্যাকার্ডে লেখা ছিল ‘আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না বাঁধ চাই’। আজ বুধবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন এস এম শাহজাদা।

আওয়ামী লীগের এই সাংসদ বলেন, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের পর তিনি ত্রাণ নিয়ে নিজ নির্বাচনী এলাকায় গিয়েছিলেন। সেখানে জনগণের রোষানলে পড়তে হয়েছে। উপকূলের অনেক সাংসদকেই এই পরিস্থিতিতে পড়তে হয়। এলাকাবাসী ত্রাণ চান না, তারা স্থায়ী বেড়িবাঁধ চান।

সংসদে বক্তব্য দেওয়ার সময় এস এম শাহজাদা ওই প্ল্যাকার্ডটি নিজের গলায় ঝুলিয়ে দেখান। তিনি বলেন, এলাকাবাসী এ রকম একটি প্ল্যাকার্ড ঝুলিয়েছিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য