,

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর লোহার শাফলের আঘাতে স্ত্রী নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বামীর লোহার শাফলের আঘাতে স্ত্রী মর্জিনা বেগম (৬০) নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের নিলখী গ্রামে এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।ঘাতক স্বামী হামিদ মিয়া (৬৫) পলাতক রয়েছেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আমিনুর রশীদ বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামী হামিদ তার স্ত্রীর মাথায় লোহার শাফল দিয়ে আঘাত করে। পরে পরিবার অন্য সদস্যরা গুরুতর আহত অবস্হায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুবরন করে।লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য