মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাসরি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ

news-image

বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ পর্ব খেলতে হচ্ছে না। সরাসরি এশিয়ান কাপ বাছাই খেলতে পারবেন জামালরা। বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে এখন ৩৯ দল রয়েছে। উত্তর কোরিয়া তাদের নাম প্রত্যাহার করে নেয় করোনা পরিস্থিতির জন্য। গতকাল এশিয়ান অঞ্চলে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় পর্ব শেষ হয়েছে। দ্বিতীয় পর্ব শেষে পয়েন্টের ভিত্তিতে বাংলাদেশ ৩৯ দলের মধ্যে ৩৫ তম অবস্থানে রয়েছে। ১ থেকে ১৩ নম্বরে থাকা দলগুলো ২০২৩ এশিয়ান কাপে সরাসরি খেলবে এবং এই দলগুলো ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে পরবর্তী রাউন্ড খেলবে।

১৪ থেকে ৩৫ তম অবস্থানে থাকা ২২ টি দেশ সরাসরি এশিয়ান কাপ বাছাই খেলবে। বাংলাদেশের অবস্থান ৩৫ তম। আফগানিস্তানের বিরুদ্ধে এক পয়েন্টই বাংলাদেশকে এই সুযোগ দিয়েছে বলে মনে করেন ব্রিটিশ কোচ জেমি ডে, ‘এটি বাংলাদেশের ফুটবলের জন্য দারুণ খবর। আফগানিস্তানের বিরুদ্ধে পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ওই পয়েন্টের জন্য আমরা এই বাছাই পর্বে সরাসরি আসতে পারলাম। না হলে প্লে অফ জটিলতায় পড়তে হতো।’

৩৬ থেকে ৩৯তম অবস্থানে থাকা চারটি দেশকে বাছাই পর্বে খেলার জন্য প্লে অফ খেলতে হবে। ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, চাইনিজ তাইপে ও গুয়াম এই চার দেশকে প্লে অফ খেলতে হবে। দুই বিজয়ী দল ২২ দলের সঙ্গে এশিয়ান কাপ বাছাইয়ে যোগ দেবে।

গত এশিয়ান কাপ বাছাইয়ের মূল পর্বে ২৪ দল ৬ গ্রুপে খেলেছিল। প্রতি গ্রুপে চারটি করে দল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলেছিল। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছিল। বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই সরাসরি খেলার সুযোগ পাওয়ায় এশিয়ার শীর্ষ স্তরে আরো ছয়টি ম্যাচ খেলা নিশ্চিত হলো অন্তত।

বাংলাদেশ গতবার এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ পর্বে দুই দফা হেরেছিল। প্রথমবার তাজিকস্তানের বিরুদ্ধে পরের বার ভূটানের বিরুদ্ধে। ভূটান বিপর্যয়ের পর বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল থেকে বাইরে ছিল এক বছরের বেশি সময়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মতো এশিয়ান ফুটবল ফেডারেশন একেক সময় একেক নিয়ম করে। গত এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ হয়েছিল পঞ্চম স্থানে আট দল ও চতুর্থ স্থানে থাকা সর্বনিম্ন চার দল নিয়ে। এবার সেই পদ্ধতি পরিবর্তন করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন।

বাংলাদেশ ১৯৮০ সালে কুয়েতেই প্রথম ও একবারের মতো এশিয়ান কাপের মূল পর্ব খেলেছিল। এরপর আর মূল পর্বে খেলতে পারেনি। মাঝে বাছাইতেও অংশ নিতে পারেনি। এখন আবার বাছাইতে ফিরছে বাংলাদেশ দল।

এ জাতীয় আরও খবর

সানি লিওনের যে ছবি নিয়ে তোলপাড় নেটদুনিয়ায়

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৯ জেলের মৃত্যু, তল্লাশি অভিযান চলছে

দুদিন পর রোদ, স্বস্তির নিশ্বাস ঢাকাবাসীর

ঘি খেলে কি কোলেস্টেরল বাড়ে?

মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি

বিদেশি লিগ থেকে নাম সরিয়ে নিলেন লিটন

সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

রাজস্ব আদায়ে খাতভিত্তিক ঘাটতির কারণ খুঁজছে এনবিআর

আরও কমলো সোনার দাম

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা