,

সিলেটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

news-image

সিলেটের গোয়াইনঘাটের ফতেহপুরে একই পরিবারের তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে তাদের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- সিলেটের গোয়াইনঘাটের ফতেহপুর গ্রামের হিফজুর রহমানের স্ত্রী আলেয়া বেগম (২৭), তার ছেলে মিজান (১১) ও মেয়ে তানিসা (৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে প্রতিবেশীরা হিফজুরের ঘরের সামনে যান। ভেতর থেকে গোঙানির শব্দ শুনে তারা দরজায় ধাক্কা দেন। এ সময় ঘরের দরজা খোলা ছিল। ভেতরে ঢুকে খাটের ওপর তিনজনের গলা কাটা মরদেহ ও হিফজুরকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তারপর তারা পুলিশে খবর দেন।  পুলিশ এসে মরদেহ তিনটি উদ্ধার করেন এবং হিফজুরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হিফজুরের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আহাদ বলেন, একই পরিবারের তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজন শিশু রয়েছে। ওই পরিবারের একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য