শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমার বাচ্চার বাবাকে খুঁজে দেবেন ব্যোমকেশ বাবু?

news-image

অনলাইন ডেস্ক : ব্রাত্য বসুর পরিচালনায় ‘ডিকশনারি’ ছবিতে অভিনয় করেছিলেন নুসরাত জাহান ও আবীর চট্টোপাধ্যায়। ছবিতে তারা স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন। সেই ছবির গল্পে দেখা যায় ‘স্মিতা সান্যাল’ অর্থাৎ নুসরাতের চরিত্র পরকীয়ায় জড়িয়ে পড়ে। সেই ছবির প্রসঙ্গ টেনে এবার তৈরি হল নতুন মিম। আবীরকেও নিয়ে আসা হল নুসরাত-চর্চায়। ফের নুসরাতের অনাগত সন্তানের পিতৃপরিচয় নিয়ে শুরু হল কাঁটাছেড়া।

জনৈক নেটাগরিক আবীর চট্টোপাধ্যায় ও নুসরাত জাহানের ‘ডিকশনারি’ ছবির দৃশ্য নিয়ে তার ওপর আবীরের সংলাপ লিখেছেন, “বলুন কীভাবে আপনার সাহায্য করতে পারি?”, প্রশ্নের উত্তরে নুসরাতের সংলাপে লেখা হয়েছে, “আমার বাচ্চার আসল বাবাকে খুঁজে দেবেন ব্যোমকেশ বাবু?”

যেহেতু আবীর আগে ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করেছেন তাই নেটাগরিক তার পোস্টে আবীরকে ব্যোমকেশ বলেই উল্লেখ করেছেন। এই পোস্ট নিয়ে নেটাগরিকদের একাংশ বলেছেন, বিয়ে বাড়ি গিয়েই হ্যাংলার মতো খেয়ে না নিয়ে আগে দেখা উচিত সেটা বিয়ে বাড়ি নাকি ‘লিভ টুগেদার পার্টি’।
অনেকে আবার নুসরাতের জীবনের সঙ্গে তুলনা করেছেন তাপসী পান্নুর নতুন ছবি ‘হাসিন দিলরুবা’-র।

তৈরি হয়েছে আরও একাধিক মিম। এক জন নেটাগরিক ফেসবুকে একটি পোস্ট দিয়ে লেখেন, ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, নুসরতের বিয়ে সব ক্যান্সেল’। নেটমাধ্যমে আবার বিভিন্ন ব্যক্তি জনৈক নেটাগরিকের ভাইরাল পোস্টটিতে নানা মন্তব্য করেছেন। কেউ বলছেন, “যশের কাছে হেরে গেলেন নিখিল”।

আবার কেউ বলছেন, “বিয়েকে কারণ হিসেবে দেখিয়ে দু’দিন পর লোকসভার শপথ অনুষ্ঠানে গেলেন, এ তো পার্লামেন্টেরও অপমান।”

মন্তব্যকারীদের সিংহভাগ বলেছেন, পরীক্ষা বাতিল হলেও সব বিষয়ের ফল প্রকাশিত হবেই। কেউ আবার লিখেছেন, বিয়ে নয় বিচ্ছেদও বাতিল। কেউ আক্ষেপ প্রকাশ করেছেন আমন্ত্রণ না পাওয়ার জন্য।

কিছু দিন আগে সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান এক বিবৃতির মাধ্যমে বলেছিলেন, “নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি। বিয়ে নয়। ফলে বিবাহ-বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।”

নুসরাতের এই বক্তব্যের পর তাকে নিয়ে নানা রকমের মিমে ভরেছে নেটমাধ্যমের দেওয়াল।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা