,

নিজেদের তৈরি করোনা টিকার অনুমোদন দিল ইরান

news-image

অনলাইন ডেস্ক : জরুরি ব্যবহারের জন্য নিজেদের দেশে তৈরি টিকার অনুমোদন দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরানের এই টিকার নাম দেয়া হয়েছে কোভ-ইরান বারেকাত। সোমবার ইরানের স্বাস্থ্যমন্ত্রী সায়ীদ নামাকি আরাক ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সে আয়োজিত এক অনুষ্ঠানে নিজেদের তৈরি টিকার জরুরি ব্যবহারের ঘোষণা দেন। খবর তেহরান টাইমস’র।

স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি বলেন, সামনের শরৎকালের মধ্যেই ইরানের সব নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। তিনি বলেন, এই ভ্যাকসিন তৈরি করতে সবচেয়ে কম খরচ হচ্ছে এবং এর পার্শপ্রতিক্রিয়া খুবই কম। অন্যদিকে, এটি সারাবিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত এবং কার্যকরভাবে করেনাভাইরাসের বিরুদ্ধে কাজ করবে।

নিষ্ক্রিয় ভাইরাসের ওপর ভিত্তি করে ইরানের ফার্মাসিউটিক্যাল কোম্পানি সিফাফার্ম এই টিকা তৈরি করেছে। গত ডিসেম্বরেই এই টিকার নিরাপত্তা এবং কার্যকারিতা নিয়ে গবেষণা হয়। এদিকে ইরান এবং কিউবা যৌথভাবে আরও একটি টিকা নিয়ে কাজ করছে। আগামী সপ্তাহেই নতুন এই টিকা ইরানে ব্যবহারের অনুমোদন দেয়া হবে বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য